সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করবেন মাওলনা মামুনুল হক

সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজনের সংক্ষিপ্ত তালিকা তার কাছে রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

by Master Fatih

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ
সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক–কে। দলীয় একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমিরে মজলিস নিজেই। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় তার পরিবারের কোনো সদস্য থাকছেন না।
কে হতে পারেন সেই নারী—এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কারও ঘনিষ্ঠজনকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইতোমধ্যে দুই থেকে তিনজন সম্ভাব্য প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা আমিরে মজলিসের কাছে রয়েছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য দল ও জোটভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়। নির্বাচনের ফল ঘোষণার ২১ কার্যদিবসের মধ্যে দল বা স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের জোটগত অবস্থান নির্বাচন কমিশনকে জানাতে পারেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সেই হিসেবে আগামী রোববার (১৫ মার্চ) এর মধ্যে দল ও এমপিদের জোটগত অবস্থান নির্বাচন কমিশনকে জানাতে হবে। এরপরই সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ