কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ২০তম দিনে ভৈরব প্যালেস পার্টি সেন্টারে ভৈরব উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার অন্যতম উপদেষ্টা মুফতি আবু মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য গণসমাবেশে সর্বস্তরের জনগণকে শরিক হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনীতির এক মিলনমেলার পরিবেশ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মুহাম্মদ শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস ভৈরব উপজেলার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, এনসিপির শরীফুল হক জয়, বিশিষ্ট রাজনীতিক ইমতিয়াজ আহমদ কাজল, বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, গজারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক, আগানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম শিকদার, শিমুলকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহ আলম, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গনি এবং খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মুজাক্কির আহমদসহ আরও অনেকে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাংবাদিক, উলামায়ে কেরাম, সুধীজন, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

