যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার সময় আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে উপস্থিত ছিলেন না। ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, খামেনি বর্তমানে তেহরান ছাড়িয়ে নিরাপদ স্থানে রয়েছেন। একই সঙ্গে নিরাপদে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি-এর ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এবং তেহরানের কেন্দ্রস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানো হয়েছে। হামলার জবাব হিসেবে ইরান আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
আর/

