দেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র ছিল বাংলাদেশের খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইউরোপিয়ান মেডিটারিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৩৫ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫.৩।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবীর বলেন, “এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মূলত খুলনার দিকে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পন কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হলেও তীব্র ছিল।
এই পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আর/

