বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ, নেসেটে বিরল স্বীকৃতি পেলেন মোদি

by ABDUR RAHMAN

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট কনেসেট-এ ভাষণ দেন। এ সময় তাকে ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ প্রদান করা হয়, যা কনেসেটের সর্বোচ্চ সম্মাননা। তিনি বিশ্বের প্রথম নেতা হিসেবে এই পদক অর্জন করলেন।

স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে জেরুজালেমে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্প এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কনেসেটে দেওয়া ভাষণে মোদি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “সংকটের সময়ে ভারত ইসরায়েলের পাশে থাকবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ