রাজধানীতে পবিত্র রমজানকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় হাজারীবাগ থানার বৌউবাজার ত্রিশ ফিট এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার অসংখ্য সুবিধাবঞ্চিত পরিবার এ সহায়তা গ্রহণ করেন।
ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাজারীবাগ থানা সভাপতি মাওলানা ইউসুফ জামিল, মাওলানা রিয়াজুল ইসলাম ও ডা. সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “রমজানের শিক্ষা হলো আত্মসংযম ও সহমর্মিতা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
আর/

