জুলাই গণহত্যার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে —আল্লামা মা/মু/নু/ল হক

জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জুলাই গণহত্যার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন— আমীরে মজলিস আল্লামা মা/মু/নু/ল হক

by Master Fatih

অনলাইন ডেস্ক>>

আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা ১৫ মিনিটে মোহাম্মদপুরের জুলাই যোদ্ধা ও জুলাই হত্যা মামলার সাক্ষী ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসী হামলার পর তার চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

এসময় তিনি আহত ইব্রাহিম খলিলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং জুলাই যোদ্ধা ও জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

আমীরে মজলিস বলেন, আহত ইব্রাহিম খলিল একজন জুলাই যোদ্ধা এবং চলমান জুলাই হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। এমন একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা অত্যন্ত উদ্বেগজনক। কর্তব্যরত চিকিৎসকদের বরাতে তিনি জানান, ইব্রাহিম খলিলের মাথায় আঘাত করা হলে তা প্রতিহত করতে গিয়ে তার হাতের দুটি হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ইব্রাহিম খলিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন। একজন জুলাই যোদ্ধা, গণহত্যার সাক্ষী এবং নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনী কর্মীর ওপর এ ধরনের হামলা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আশা করি, বাংলাদেশকে এই অজানা আশঙ্কা ও অস্থিরতা থেকে মুক্ত করা হবে।

তিনি বলেন, যেভাবেই হোক একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু ইতোমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে, তা উদ্বেগজনক। গতকালই মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার পরপরই এ হামলা আমাদের স্তম্ভিত করেছে।

আমীরে মজলিস সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং জুলাই যোদ্ধা ও জুলাই গণহত্যা মামলার সাক্ষীদের নিরাপত্তায় রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।

banner

এ জাতীয় আরো সংবাদ