এজেন্ট-সমর্থক হামলার ঘটনায় ফেনী উত্তপ্ত

by ABDUR RAHMAN

ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে হেনস্তার চেষ্টা করেছে বিএনপি কর্মীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, মজিবুর রহমান মঞ্জু কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে এবং একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। এ সময় তালহা নামে একজন ঈগল সমর্থককে সন্ত্রাসীরা বেদম মারধর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া একদিন ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামাতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিমকে হামলা করে আহত করে এবং তার গাড়িটি ভেঙে দেয় সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রহিম সংবাদমাধ্যমকে বলেন, “তারা আমার গাড়িতে ইট-পাথর ছুড়ে মারতে থাকে। পরে লাঠি দিয়ে গাড়িটি ভাঙচুর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। কামরুল নামে এক বিএনপি কর্মী হামলায় জড়িত। আমি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি।”

এছাড়া পাচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে ঈগল মার্কারের কয়েকজন সমর্থককে সন্ত্রাসীরা আহত করেছে। সন্ত্রাসীদের হামলায় শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।

ফেনী জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

জানতে চাইলে মজিবুর রহমান মঞ্জু সংবাদমাধ্যমকে বলেন, “এভাবে হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে নেই। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলাম। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানিয়েছি। আশা করি, তারা পদক্ষেপ নেবেন।”

ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ