জামায়াত আমেরিকা-খ্রিষ্টানদের সাথে আঁতাত করে ক্ষমতায় যাবে, শরিয়াহ আইন মানবে না: চরমোনাই পীর

by AMIRUL ISLAM

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, তারা এদেশের মানুষকে ইনসাফ শেখায়, যে ইনসাফ গোপনে আমেরিকার সাথে বসে বাস্তবায়ন করবে। ঐ ইনসাফ আমরা বাংলার মানুষ দেখতে চায় না। তারা ইসলামের নামে আমেরিকা খ্রিষ্টান মহিলার সাথে আঁতাত করে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চলবে না। বাংলাদেশে একটাই দল রয়েছে যে দল ইনসাফ ও শরিয়াহ মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ। সেই ইনসাফের প্রতীক হাতপাখা।

তিনি আরো বলেন, শরিয়াহ শুনলে অনেকেই ভয় কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি।

বিজ্ঞাপন
banner

আজ রোববার (১ ফেব্রুয়ারি) ‎লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

‎সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল শেষ হবে না। ইসলামী আন্দোলনকে আল্লাহ যদি কবুল করে ৫৪ বছরের ইতিহাস ৫৪ মাস নয় ৫৪ দিনেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবার শাসন আমল এদেশের মানুষ দেখেছে। ক্ষমতায় গেলে সবাই হনুমান হয়ে যায়।

‎এসময় কেন্দ্রীয় মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ