ভোলায় হাতপাখার প্রার্থীর বিশাল নারী সমাবেশ

by fateema janna

​ভোলার শহরের ঐতিহ্যবাহী বাংলা স্কুল মাঠে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-১ (সদর) আসনের প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমানের সমর্থনে সোমবার এই সমাবেশের আয়োজন করা হয়।

দুপুর ২টায় অনুষ্ঠিত এই সমাবেশে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার সাধারণ নারী ও দলীয় নারী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুর হওয়ার আগেই মিছিল ও ছোট ছোট দল নিয়ে নারীরা মাঠ কানায় কানায় পূর্ণ করে তোলেন।

বিজ্ঞাপন
banner

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়েদুর রহমান নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন- আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তবে মা-বোনরা ঘর থেকে বের হলে কোনো ‘শকুন’ তাদের দিকে তাকানোর সাহস পাবে না। নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, মেয়েদের স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠিয়ে মা-বাবাকে আর দুশ্চিন্তায় থাকতে হবে না। ইভটিজিংমুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ আমরা গড়ে তুলব।

তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা কোনো টাকা ছাড়াই (ঘুষমুক্ত) দেয়া হবে।

 

banner

এ জাতীয় আরো সংবাদ