ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে শীতে কষ্ট পাওয়া দরিদ্র ও অসহায় মানুষের একটু স্বস্তি দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

