জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খানের নামে দায়ের হওয়া ৯৩ মামলার সবগুলো থেকে বর্তমানে তিনি মুক্ত হয়েছেন।
বিগত সরকারের আমলে ঢাকার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস বিরোধী আইন, নাশকতা এবং বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়। মওলানা রফিকুল ইসলাম খানের নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা থেকে আরও জানা গেছে, রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ঢাকা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মোট ৯৩টি মামলা দায়ের হয়। এর মধ্যে সর্বোচ্চ মামলা হয় ঢাকার পল্টন থানয় ৩২টি। এছাড়া উল্লাপাড়ায় ১৪টি, মতিঝিল ১১, শাহবাগ ৮, রমনা ৬ ও রামপুরায় ৫টি মামলা দায়ের হয়। বাকি মামলাগুলো ঢাকার অন্যান্য থানা ও আদালতে করা হয়।
এসব মামলার মধ্যে ৫২টি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, ২৯টি মামলা থেকে অব্যাহতি এবং ১২টি মামলায় খালাস পেয়েছেন রফিকুল ইসলাম খান।
আবুআ/

