দুই হাজার পিস ইয়াবাসহ মাদক পাচার চক্রের সদস্য সঞ্চয় দে গ্রেপ্তার

by AMIRUL ISLAM

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। আটক ব্যক্তির নাম সঞ্চয় দে (৩৮)।

গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকালে রাজধানীর কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

বিজ্ঞাপন
banner

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম যাত্রাবাড়ী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ সঞ্চয় দেকে আটক করে। এ সময় তার হেফাজত হতে মাদককাজে ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়।

ডিবি আরও জানায়, সঞ্চয় দে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ