বস্তির পোলাপানের মতো ভাষা নিয়ে এমপি হবেন?

by AMIRUL ISLAM

মাওলানা যুবায়ের আহমদ >>

ববি হাজ্জাজের ভাষা অভদ্রতা ও পতনের আভাস দিচ্ছে। আল্লামা মামুনুল হক বয়সে তার বড়, দেশের সিনিয়র শিক্ষক। তাকে নিয়ে ‘মামুনুল, মামুনুল, ও, ও’ বলা এমপি হওয়ার যোগ্যতার ঘাটতির প্রমাণ। হতে এসেছেন এমপি, ভাষা তো… মতো। দেশের সিনিয়র একজন আলেমের প্রতি ভাষা কেমন হওয়া উচিত তা জানেন না। মাওলানা মামুনুল হক সাহেবের রাজনৈতিক ভূমিকা তিনি জানেন না, এটা তার ব্যর্থতা ও অজ্ঞতা।

বিজ্ঞাপন
banner

জনাব ববি হাজ্জাজ ছিলেন মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা। তার দল জাতীয় গণতান্ত্রিক দল-এনডিএম নিবন্ধনই পেয়েছে ২০১৯ সালে আর মাওলানা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে৷ দল হিসেবে ৩০ বছরের বড়। ৭ বছর বয়সী দলের প্রধান ৩৭ বছর বয়সী দলের প্রধানের রাজনৈতিক ভূমিকা জানেন না!

আল্লামা মামুনুল হক সাহেবকে একবারেই ১১১০ দিন কারাবরণ করতে হয়েছিল। দলমত বুঝি না, মামুনুল হক সাহেব জিতে আসুন! ওই আসনে (ঢাকা-১৩) আমার পরিচিতজন যারা আছেন, সবাইকে ইবনে শাইখুল হাদিসকে সমর্থনের আহবান জানাচ্ছি।

জামায়াতসহ ইসলামী দলগুলোর নেতাকর্মীদের প্রতি অনুরোধ, কখন কার সমর্থন প্রয়োজন হয়, তা বলা যায় না৷ ইতিহাসে এমন বাস্তবতা অনেক। বরিশালে সব দলের ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে মুফতি ফয়জুল করীমকে জিতিয়ে আনুন!

ইসলামী আন্দোলনের ভাইয়েরা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের আসনে প্রার্থী দেননি। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবের আসনেও ইসলামী আন্দোলনের জেতার সম্ভাবনা কম থাকলে আফেন্দি সাহেবকে সমর্থন দিয়ে দেওয়া উচিৎ।

সিলেটে বিখ্যাত মনীষী মাওলানা নুরুদ্দীন গহরপুরীর রহ. সন্তান মাওলানা মুসলেহ উদ্দীন রাজু সাহেব প্রার্থী হয়েছেন৷ আশা করি তিনি জিতে আসবেন! ইসলামী দলগুলোর উচিত অন্তত গহরপুরীর রহ. সম্মানে তাকে সমর্থন দিয়ে দেওয়া।

লক্ষ্মীপুরে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের অবস্থা অনেক ভালো৷ তিনি তৃণমূল থেকে উঠে আসা জনপ্রতিনিধি। সিনিয়র আলেম। অন্য দলগুলোর প্রতি অনুরোধ, সেখানে তার জন্য ছাড় দিয়ে তাকে সংসদে আনুন! আমি চাই বেশিসংখ্যক আলেম সংসদে আসুক!

লেখক: আলেম, লেখক ও জনপ্রিয় আলোচক।

লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ