সৌদি আরবে পবিত্র রমজান মাসকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যে নানা আয়োজন সম্পন্ন করেছে দেশটির কর্তৃপক্ষ।
পবিত্র নগরী মক্কায় রমজান উপলক্ষে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। পুরো নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত পালনের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।
জানা গেছে, মসজিদুল হারামে শাবান মাসের শেষ জুমায় ১৫ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা এদিন জুমার নামাজ আদায় করেন, যা পবিত্র রমজানকে সামনে রেখে ধর্মীয় আবহ আরও গভীর করে তোলে।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

