চড়া দামে বিক্রি হচ্ছে চাঁদপুরের ইলিশ

by AMIRUL ISLAM

নিজস্ব প্রতিবেদক, হুদহুদ নিউজ >>

মেঘনা নদীর ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আজ বেশ চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে। বাজারে সাধারণ ক্রেতার খুব বেশি ভীড় নেই।

বিজ্ঞাপন
banner

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) মাছ বাজার ঘুরে দেখা গেছে, ১ কেজি বা তারচেয়ে বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ৩৫০০-৪০০০ টাকা, ৮-৯০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ৩০০০ টাকা, ৬-৭০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ২২০০ টাকা ও ৪৫০-৫০০ গ্রাম ইলিশ প্রতি কেজি ১৩০০ টাকা বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা বড় আকৃতির ইলিশ দেখে খুশি হলেও দাম শুনে হতাশ হচ্ছেন। মাছ দেখে ও দরদাম করেই বাজারে আসা অনেক ক্রেতাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

ঢাকা থেকে আসা একজন ক্রেতা বলেন, ‘চাঁদপুরে ইলিশের দাম কম হবে ভেবে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম, মাছগুলো বেশির ভাগই ফ্রেশ, কিন্তু দাম তুলনামূলক বেশি। ইলিশের চড়া দামে এ বছর আমাদের মতো অনেকেই মাছ একেবারেই কম কিনছেন।’

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি সূত্রে জানা গেছে, ‘এখন সাগর অঞ্চল থেকে মাছ আসছে না। মেঘনা নদীর কিছু লোকাল মাছ বাজারে আসছে। এ বাজারে অন্যান্য বছর যেখানে প্রতিদিন কয়েকশ মণ ইলিশ আসতো, সেখানে আজ বড়স্টেশন বাজারে মাছ এসেছে মাত্র ২০-২৫ মণ। মাছের আমদানি কম হলে দাম বেশি হবে- এটি তো সহজ হিসাব।’

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ