গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ২৪ এপ্রিলের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে BKM এর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় গণসমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার; নেতাদের উপস্থিতিতে সাংগঠনিক দিকনির্দেশনা

by Master Fatih
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ২৪ এপ্রিলের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ আছর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, মহানগর সহ-সভাপতি আনোয়ার হোসেন ও নুরে আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, ব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আতিকুর রহমান

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আগামী ২৪ এপ্রিলের গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ