কাবুলের হোটেলে প্রাণঘাতী বিস্ফোরণ, হতাহতের সংখ্যা অজানা

by ABDUR RAHMAN

কাবুলের কেন্দ্রস্থলের একটি হোটেলে সোমবার প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে বলে আফগান সরকার ও নগর পুলিশের বরাতে জানানো হয়েছে। ঘটনাস্থলের কাছে দমকলকর্মীদের উপস্থিতি একজন এএফপি সাংবাদিক প্রত্যক্ষ করেছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, “কাবুল শহরের চতুর্থ জেলা শাহর-ই-নও এলাকার গুলফারোশি স্ট্রিটে একটি হোটেলে বিস্ফোরণ ঘটেছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে।” তবে তিনি বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি।

বিজ্ঞাপন
banner

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এএফপিকে বলেন, “আমাদের কাছে হতাহতের তথ্য রয়েছে—আহত ও নিহত উভয়ই আছে।”

শাহর-ই-নও এলাকাটি বিদেশীদের আবাসস্থল এবং কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

সূত্র: এএফপি, রয়টার্স

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ