জনতার হাতে ‘DESTROY ISRAEL’ লেখা ব্যানার, স্পেনের ঐতিহ্যবাহী উৎসবে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান

উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থী সংগঠনের অংশগ্রহণ; হাজারো মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা, প্রদর্শিত হলো প্রতিবাদী ব্যানার

by ABDUR RAHMAN
ফিলিস্তিনের সমর্থনে জনতার হাতে ‘DESTROY ISRAEL’ লেখা ব্যানার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

স্পেনের পামপ্লোনা শহরে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব এবার ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তায় শুরু হয়েছে। ৬ জুলাই অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের নানা দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন
banner

এবার উৎসবের উদ্বোধনী আতশবাজি ফোটানোর দায়িত্ব দেওয়া হয় স্থানীয় ফিলিস্তিনপন্থী সংগঠন ‘ইয়ালা নাফারোয়া কন পালেস্তিনা’-কে। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিরা মাইকে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের মানচিত্রসংবলিত একটি লাল স্কার্ফ প্রদর্শন করেন।

পামপ্লোনার মেয়র জোসেবা আসিরন এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি সংহতি ও মানবতার একটি গুরুত্বপূর্ণ বার্তা।

মঞ্চের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন নিচে জড়ো হওয়া হাজারো মানুষও। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং সংহতির প্রতীক হিসেবে তরমুজ-আকৃতির বল আকাশে উড়িয়ে দেন।

এ সময় জনতার ভিড়ের মধ্যে থেকে ‘DESTROY ISRAEL’ (ইসরায়েল ধ্বংস হোক) লেখা একটি বড় ব্যানারও প্রদর্শন করা হয়, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ