অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

অসুস্থতার কারণ উল্লেখ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা; বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন স্পিকার

by ABDUR RAHMAN
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। পরে রাষ্ট্রপতিও গণমাধ্যমকে ফোনে বলেন, “পদত্যাগ করলাম। ভীষণ অসুস্থ। দোয়া কইরো।”

পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, বিষয়টি এখন সবারই জানা। তিনি বলেন, “আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।”

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সার্বিক বিষয়ে বক্তব্য দেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দেশে ফিরে আসেন। এরপরই রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ