গণঅভ্যুত্থানের পর পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, চাকরিচ্যুত ৩; বরখাস্ত হচ্ছেন আরও ৫৭ জন

৫ আগস্টের পর থেকে ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়; পর্যায়ক্রমে বরখাস্তের প্রক্রিয়া চলছে।

by ABDUR RAHMAN
গণঅভ্যুত্থানের পর পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা শুরু করেছে সরকার। ইতোমধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে আরও ৫৭ জন কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়। চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন—র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু (মিশু) বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাকরি থেকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ৫৭ জন কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরখাস্তের তালিকায় আরও রয়েছেন সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম, সহকারী পুলিশ কমিশনার মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল এবং সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) মো. গোলাম রুহানীসহ আরও অনেকে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ