প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তিত তারিখে আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৬, শুক্র, শনি ও রবিবার মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সকল মুসল্লি, মুরীদান ও সংশ্লিষ্টদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

