আস-সুন্নাহ ফাউন্ডেশনে দাঈ নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা; আছে থাকা-খাওয়ার ব্যবস্থা

আস-সুন্নাহ ফাউন্ডেশনে ৭ জন দাঈ নিয়োগ দেওয়া হবে। মাসিক বেতন সর্বোচ্চ ২৫ হাজার টাকা; নির্বাচিতদের জন্য রয়েছে থাকা-খাওয়া, দুই ঈদে বোনাস ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ।

by Master Fatih
আস-সুন্নাহ ফাউন্ডেশনে ৭ জন দাঈ নিয়োগ বিজ্ঞপ্তি

হুদহুদ নিউজ ডেস্ক:
মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন দাওয়াহ কার্যক্রম পরিচালনার জন্য ৭ জন দাঈ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন
banner

পদের নাম

দাঈ

পদসংখ্যা

৭ জন।

চাকরির ধরন

বেসরকারি, ফুল টাইম।

প্রার্থীর ধরন

শুধু পুরুষ।

বয়সসীমা

উল্লেখ নেই।

কর্মস্থল

দেশের যেকোনো স্থানে।

বেতন

মাসিক ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি

১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন হতে হবে এবং ইসলামী জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।

২. এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান এবং সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৩. দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা থাকতে হবে।

৪. কমিউনিকেশন স্কিলে পারদর্শী হতে হবে।

৫. বাস্তবভিত্তিক দাওয়াহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. দেশের যেকোনো প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে অবস্থান করে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা

  • থাকা-খাওয়ার ব্যবস্থা
  • বছরে দুটি ঈদ বোনাস
  • প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখতে এখানে ক্লিক করতে হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ