মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

by Hasan Al-Mahmud

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করে যাচ্ছে একটি মহল। স্বনামে কথা বলার সাহস না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রচারণা বেনামে ও ছদ্মবেশে চালানো হয়। সাম্প্রতিক জনৈক ফাহিম ফারুকী সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে মিথ্যা ছড়িয়েছে।

এসব মিথ্যাচার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করছে। তাই এসব মিথ্যাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন
banner

শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাজনৈতিক কর্মপন্থায় পার্থক্য থাকার কারণেই ভিন্ন-ভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে; এটাই রাজনীতির সৌন্দর্য্য। দলগুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগী-প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নোংরা ও তীব্র মিথ্যাচার সহনীয় না। মিথ্যাচারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনী ব্যবস্থা নেয়া ছাড়া আর কোন উপায় নাই।

banner

এ জাতীয় আরো সংবাদ