সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাঈদ উদ্দীন আহমদ হানজালা।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের সমাগমে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।
