বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ সফল করার লক্ষ্যে সংগঠনের সাবেক দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বাদ জোহর রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মজলিসে খাস সদস্য মাওলানা ইমদাদ আশরাফ ও ক্বারী হুসাইন আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক নকীব মজলিসের সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাওলানা মুরশিদ সিদ্দিকী।
সংগঠনের বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ইমাম ও মজলিসে খাস সদস্য মুহাম্মাদ মিজানুর রহমান।
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
