সংগঠকদের নিয়ে খেলাফত যুব মজলিসের দিনব্যাপী তালিমী মজলিস অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে সংগঠকদের নিয়ে দিনব্যাপী তালিমী মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের দায়িত্বশীলদের প্রশিক্ষণ, সাংগঠনিক কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হয়। সমাপনী অধিবেশনে পাঁচজনকে সংগঠক থেকে নকীব পদে উন্নীত করা হয়।

by Master Fatih
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দিনব্যাপী কেন্দ্রীয় তালিমী মজলিসে উপস্থিত অতিথি ও সংগঠকরা।
অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজে এ তালিমী মজলিস অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে পরিচালনা করেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ সিদ্দিকী।

তালিমী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদুল্লাহ আশরাফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব এবং তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম।

দিনব্যাপী এ আয়োজনে সংগঠকদের সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ ও কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

তালিমী মজলিসের সমাপনী অধিবেশনে পাঁচজনকে সংগঠক থেকে নকীব পদে উন্নীত করা হয়।

তালিমী মজলিসের সমাপনী অধিবেশনে পাঁচজনকে সংগঠক থেকে নকীব পদে উন্নীত করা হয়।

তালিমী মজলিসের সমাপনী অধিবেশনে পাঁচজনকে সংগঠক থেকে নকীব পদে উন্নীত করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ