নেপালে পৌঁছেছেন আল্লামা মামুনুল হক

বিমানবন্দরে সংবর্ধনা জানালেন নেপালি আলেমরা; দুর্গত এলাকা পরিদর্শনে দুই দিনের সফর

by ABDUR RAHMAN
নেপালে পৌঁছেছেন আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শনে দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে তিনি কাঠমান্ডু পৌঁছান।

নেপাল বিমানবন্দরে পৌঁছালে আল্লামা মামুনুল হককে উষ্ম অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমীসহ দেশটির উলামা প্রতিনিধিরা।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ত্রাণ ও উদ্ধার তৎপরতার খোঁজখবর নেওয়া এবং স্থানীয় আলেম-উলামা ও সাহায্যকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করাই তার এই মানবিক সফরের মূল উদ্দেশ্য।

এ সফরে আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। নির্ধারিত দুই দিনের সফর শেষ করে আগামী ৮ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ