ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা মামুনুল হক

দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সফরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর

by ABDUR RAHMAN
ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে দুই দিনের সরকারি সফর নিয়ে নেপাল গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গত মানুষদের কষ্ট, ক্ষয়ক্ষতি ও মানবিক অবস্থা সম্পর্কে সরাসরি অবগত হওয়াই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। সফরকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের প্রয়োজনীয়তার কথা শুনবেন এবং চলমান উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে খোঁজখবর নেবেন। পাশাপাশি ভবিষ্যৎ মানবিক সহায়তার পরিকল্পনা তৈরি করতে স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

উল্লেখ্য, সম্প্রতি নেপালে আঘাত হানা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটেছে। বহু ঘরবাড়ি, সড়ক ও সেতু ধসে পড়ে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন সংকটময় ও মানবিক বিপর্যয়ের সময়ে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম অঞ্চলের মতো বিশ্বজুড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রত্যয় থেকেই তিনি এই সফরের সিদ্ধান্ত নেন।

আল্লামা মামুনুল হকের এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান। দুই দিনের সফর সফলভাবে সম্পন্ন করে আগামী ৮ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ