ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

ঈদের ছুটিতে ফ্ল্যাট ফাঁকা থাকায় গ্রিল কেটে দ্বিতীয় তলায় উঠে আলমারি ভেঙে মালামাল লুট

by ABDUR RAHMAN
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ার তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা যায়, বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিনি বাসা তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে যান। এই সুযোগেই দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।

তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোরে তিনজন দুর্বৃত্ত ভবনের পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় ওঠে। এরপর তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, ভেতরে প্রবেশ করে চোরের দল দুটি আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সকালে বিষয়টি নজরে এলে দ্রুত পুলিশকে জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, বিচারক ছুটিতে থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশের অভিযান চলছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঈদের ছুটির সুযোগে ফাঁকা বাসায় এ ধরনের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ