কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাতি গঠনে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাওলানা মামুনুল হক

by Master Fatih
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

গতকাল ১৮ এপ্রিল ২০২৬ঈ রোজ শনিবার তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত “কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীতে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, জাতি গঠনে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নারী সমাজের জ্ঞানচর্চার অগ্রগতিও এ ধরনের আয়োজনের মাধ্যমে ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, কুরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুইজন প্রতিযোগীকে পবিত্র উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুইটি গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল প্রদান করা হয়। সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত :
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা জাহিদুজ্জামান, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা জাকির হুসাইন এবং মাওলানা কামাল উদ্দীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ