সংসদে যা খুশি তাই করছে সরকার: হাসনাত আব্দুল্লাহর কড়া বক্তব্য

পুলিশ সংস্কার উপেক্ষা, ঋণখেলাপিদের তালিকা নিয়েও ক্ষোভ প্রকাশ

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ সংসদে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে, সংসদে আইন প্রণয়ন এখন সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং দেশের বর্তমান রাজনৈতিক গতিপথ ভালো বার্তা দিচ্ছে না।

বিজ্ঞাপন
banner

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি এসব কথা বলেন। লাইভে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

পুলিশ সংস্কার প্রসঙ্গে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলাই হয়নি।” জনগণের জন্য এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার সুযোগও সৃষ্টি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ঋণখেলাপি ইস্যুতে তিনি জানান, সংসদে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, যার মধ্যে ৯টি এস আলম গ্রুপ-এর। এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকে ফেরানোর জন্য আইন পাস করাকে তিনি ‘বাংলাদেশের জন্য কালো দিন’ বলে উল্লেখ করেন।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছিলেন তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের জন্য করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন হচ্ছে না। তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতা সবসময় ভালো ফল বয়ে আনে না এবং বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে।

এছাড়া বিএনপি মন্ত্রীদের চাপের বিষয়ে তিনি বলেন, বাজেট বা উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েও তাকে থামানো যাবে না। তিনি দাবি করেন, শেষ পর্যন্ত দেশের জনগণই তাদের পক্ষে থাকবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ