ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কড়া হুঁশিয়ারি: বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ বন্ধ

আইআরজিসি বলেছে, হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হবে, ইসরাইল ও মার্কিন অংশীদারযুক্ত সংস্থাগুলোর অবকাঠামোও লক্ষ্যবস্তু হবে

by ABDUR RAHMAN

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা খোলা হবে না। এই মন্তব্য আজ (রোববার, ২২ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে।

আইআরজিসি জানিয়েছে, ইসরাইলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য-প্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে। একই ধরনের সংস্থাগুলো, যেগুলোতে মার্কিন অংশীদারত্ব রয়েছে, সেগুলোও “সম্পূর্ণ ধ্বংস” করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

সংস্থাটি আরও জানিয়েছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও “বৈধ লক্ষ্যবস্তু” হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেছেন, দেশটি যেকোনো হুমকি বা সন্ত্রাসের মোকাবিলা করতে রণক্ষেত্রে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ইরান রণক্ষেত্রে যেকোনো অবিবেচক হুমকির সঙ্গে দৃঢ়ভাবে মোকাবিলা করবে এবং হরমুজ প্রণালি ছাড়া নৌপথ সবার জন্য উন্মুক্ত।

পেজেশকিয়ান আরও বলেন, ইরানের বিরুদ্ধে হুমকি দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে এবং তারা তাদের জ্বালানি অবকাঠামো ও ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ