দুধে পানি মিশিয়ে বিক্রয়, বিক্রেতাদের মাথায় দুধ ঢাললেন প্রশাসন

by AMIRUL ISLAM

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় পানি মিশিয়ে দুধ বিক্রির অভিযোগে অভিযান চালায় প্রশাসন। এ সময় ১৫ থেকে ১৬ কেজি দুধে পানি মেশানোর সত্যতা পাওয়া গেলে তা নষ্ট করে মাটিতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত রাখতে দুই বিক্রেতার মাথায় সামান্য দুধ ঢেলে দেওয়া হয়।

গতকাল শুক্রবার (২০ শে ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পৌরসভার দুধমহালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে দুধ বিক্রি হলেও ক্রেতারা তাতে পানি মেশানোর অভিযোগ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে দুধ পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দুধ তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, রোজা শুরুর আগে থেকেই দুধে পানি মেশানোর অভিযোগ আসছিল। অভিযান চালিয়ে ১৫–১৬ কেজি দুধে পানি পাওয়ায় তা নষ্ট করা হয়েছে। অন্য বিক্রেতাদের দুধে কোনো সমস্যা পাওয়া যায়নি। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ না করে, সে জন্য দুজনের মাথায় সামান্য দুধ ঢেলে সতর্ক করা হয়েছে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ