যেভাবে সংসদে যেতে পারেন পাটোয়ারী

by AMIRUL ISLAM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে হারলেও এখনো সংসদে যাওয়ার সম্ভবনা আছে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।

গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষে (সিনেট) এনসিপির পক্ষ থেকে সদস্য হিসেবে তার নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় আছে।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চকক্ষে মোট ১০০ সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে এই সদস্যরা মনোনয়ন পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এই হিসাব অনুযায়ী, উচ্চকক্ষে এনসিপির অন্তত তিনটি আসন পাওয়ার কথা।

দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই তিনটি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবার ওপরেই আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও দলের অভ্যন্তরে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত। ধারণা করা হচ্ছে— উচ্চকক্ষে তার জায়গা হওয়া অনেকটাই নিশ্চিত। তবে তিনি যদি আগামী ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে তিনি উচ্চকক্ষের সদস্য পদে না-ও যেতে পারেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ