যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার পুনর্গঠন সম্পন্ন

by NUR ALAM

নারায়ণগঞ্জ প্রতিনিধি >>>

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের আগে নারায়ণগঞ্জ সদরের বাবুরাইল বাইতুল ফালাহ জামে মসজিদে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী মজলিসে আমেলার দায়িত্বশীলদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নতুনভাবে মনোনীত দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সদর থানা শাখার সদ্য বিদায়ী সভাপতি হাজী লিয়াকত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ মো. আরাফাত হোসেন, সংগঠন বিভাগের সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাইতুল মাল বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম শান্ত, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হাফেজ আবদুল মাতিন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো. আবু সাঈদ, অফিস ও প্রকাশনা বিভাগের সম্পাদক মো. মনারুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক মেহেদী হাসান এবং মজলিসে আমেলার সদস্য মো. আরাফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইসলামী আন্দোলন জোরদারে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ