রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে ডাকা ডিএমপির সংবাদ সম্মেলন বাতিল

আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনের তথ্য দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখাল পুলিশ

by ABDUR RAHMAN
রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে ডাকা ডিএমপির সংবাদ সম্মেলন বাতিল

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার নিয়ে ডাকা সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টা ১৭ মিনিটে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এম মো. নজরুল ইসলামের বক্তব্য দেওয়ার কথা ছিল।

ডিএমপির পাঠানো প্রাথমিক বার্তায় উল্লেখ করা হয়, পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটন-সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। এজন্য গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল।

তবে পরে বিকেল ৫টা ৭ মিনিটে পাঠানো আরেকটি বার্তায় ডিএমপি জানায়, ‘অনিবার্য কারণবশত’ রামিসা হত্যাকাণ্ড সম্পর্কিত নির্ধারিত ব্রিফিং বাতিল করা হয়েছে।

তবে কী কারণে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিল করা হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ডিএমপির এমন সিদ্ধান্ত নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ