এনসিপিতে যোগ দিয়েই বড় পদ পেলেন ইসহাক সরকার

যোগদানের দুই দিনের মাথায় ঢাকা মহানগরের আহ্বায়ক ঘোষণা

by Master Fatih
ইসহাক সরকার

অবলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এনসিপি-তে যোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

বিজ্ঞাপন
banner

রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদানের দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে স্বাগত জানিয়ে বলেন, ইসহাক সরকার দলের জন্য অনুপ্রেরণা এবং তিনি আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয় ইসহাক সরকারকে। পরবর্তীতে তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীকে নির্বাচন করে ১১ হাজার ৫১৭ ভোট পান।

banner

এ জাতীয় আরো সংবাদ