ঢাকায় মামুনুল হক ও ইরান রাষ্ট্রদূতের বৈঠক, হরমুজ প্রণালী নিয়ে ইতিবাচক বার্তা

ইরান-ইসরায়েল উত্তেজনা, জ্বালানি সংকট ও হরমুজ প্রণালী নিয়ে মতবিনিময়

by ABDUR RAHMAN
মামুনুল হক ও ইরান রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা এবং বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মামুনুল হক ও ইরান রাষ্ট্রদূতের বৈঠক

 

মাওলানা মামুনুল হক ইরানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সমালোচনা করে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং তা নিয়ে উদ্বেগ জানান।

এ সময় তিনি হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা কামনা করেন। বিষয়টি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

জবাবে ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি এ বিষয়ে তার দেশে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন।

দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ইরানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ