ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজারের দোকান নির্মাণ নিয়ে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ, চেয়ারম্যানসহ ১০ জন আহত

সরকারি জায়গা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

by ABDUR RAHMAN
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজারে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও দুপুরে দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং বাজার কমিটি ও বিএনপি সমর্থিত নেতাদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজারে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাজারে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দোকান নির্মাণের চেষ্টা চলাকালে প্রথমে তর্কবিতর্ক, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার ভাই রুবেল মিয়া, পলাশ মিয়া, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবদল নেতা শামীম মিয়া, তার ছেলে শান্তসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় উত্তেজিত জনতা চেয়ারম্যান রবি ও তার দুই ভাইকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যানসহ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ