শাজাহানপুরে তিন স্ত্রীর স্বামীর সঙ্গে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে

অভিযোগ—অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোরপূর্বক বিয়ে, টাকার লোভে রাজি পরিবার; প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বগুড়ার শাজাহানপুর উপজেলার শৈলধুকরী গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে তিন স্ত্রীর স্বামীর বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মেয়েটি স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রী এবং জাহিদুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন
banner

গত শুক্রবার (১০ এপ্রিল) এ বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর সাংবাদিকরা এলাকায় পৌঁছালে পরিবারের সহায়তায় বর ও কনেকে পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতে দিয়ে পালিয়ে যেতে দেখা যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির মা ছোটবেলায় মারা গেলে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মায়ের সংসারে কষ্টের মধ্যেই তার জীবন কাটছিল।

শিক্ষকদের মতে, আর্থিক কষ্ট থাকলেও মেয়েটি পড়াশোনায় ভালো ছিল।

অভিযোগ রয়েছে, বিয়েতে মেয়েটির সম্মতি ছিল না। অনিচ্ছা প্রকাশ করে কান্নাকাটি করলেও তার কথা শোনেনি পরিবার। বরপক্ষ থেকে এক লাখ টাকা দেওয়ার প্রলোভনে বাবা ও সৎ মা বিয়েতে রাজি হন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ