২০ দিনের ভয়াবহ যুদ্ধ, না খেয়ে দিন পার—মৃত্যুভয় নিয়ে দেশে ফিরলেন নবীগঞ্জের প্রবাসী

চারদিকে আগুন আর বোমা! ২০ দিনের দুঃস্বপ্ন এখনো তাড়া করে ফেরে মামুনকে

by ABDUR RAHMAN

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মো. মামুন ইরানে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায় ২০ দিন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। তিনি জানান, সেই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর যে এখনো ঘুমের মধ্যেও বোমার শব্দ শুনে আঁতকে ওঠেন।

মামুন বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর চারদিকে শুধু বোমা, আগুন আর ধ্বংসস্তূপ দেখেছেন। কারখানায় কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হলে দেখেন চারদিকে আগুন জ্বলছে এবং মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করছে। ওই সময় তিনি নিজেও পায়ে গুরুতর আঘাত পান।

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, পুরো সময়টা তিনি চরম আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। একটানা কয়েকদিন না খেয়ে থেকেছেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। প্রতিটি মুহূর্তে মৃত্যুভয় তাকে তাড়িয়ে বেড়িয়েছে।

১১ বছর আগে জীবিকার তাগিদে ওমানে গিয়ে পরে অবৈধভাবে ইরানে প্রবেশ করেন মামুন। দীর্ঘদিন সেখানে বসবাস করলেও যুদ্ধ শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরার সুযোগ পান তিনি।

দেশে ফিরে মামুন বলেন, মাতৃভূমিতে ফিরে আসার অনুভূতি ছিল নতুন জীবন পাওয়ার মতো। তবে যুদ্ধের ভয়াবহ স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ