ইরানের অনুমতি ছাড়াই হরমুজে মার্কিন জাহাজ, বাড়ছে যুদ্ধ শঙ্কা

ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের পর প্রথমবার, সমন্বয় হয়নি তেহরানের সঙ্গে

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ। শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই জাহাজগুলো প্রণালিটি অতিক্রম করে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর এই প্রথম মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। ফলে ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ‘পরিষ্কার’ করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশ নিজেরা এই দায়িত্ব নিতে আগ্রহী নয় বা সাহস দেখায় না।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ