মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি শাহেদ ড্রোন প্রতিরোধে সহায়তা দিচ্ছে ইউক্রেন

ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিয়েভ

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে দীর্ঘদিন ধরে ইরানি শাহেদ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন এই সহায়তা প্রদান করছে। এর অংশ হিসেবে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট দেশগুলোকে হাতে-কলমে দেখিয়েছেন কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করা যায়। তার দাবি অনুযায়ী, একাধিক দেশে ইতোমধ্যে সফলভাবে ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি। আমরা দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করতে হয়। আমরা কি ইরানি শাহেদ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি।”

ইউক্রেনের দাবি, রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের তৈরি এসব ড্রোন ব্যবহার করছে, ফলে এগুলো মোকাবিলায় তাদের অভিজ্ঞতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ