সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আরও ১০০ আসন, গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত করার উদ্যোগ

শিক্ষার্থীরা এখন সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদের গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য আগে থেকেই ৫০টি আসন বরাদ্দ ছিল। এবার দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০টি আসন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদের স্পিকারের কাছে এ বিষয়ে একটি আবেদন জানান। স্পিকার সেই আবেদন অনুমোদন করেন।

শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নৌবিহারে নিয়ে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। একইভাবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।

এ বিষয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উদ্যোগটিকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এতে তারা সংসদের স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ