শেরপুর ও বগুড়া নির্বাচনের অনিয়মের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ভোট বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবি, হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক  |  হুদহুদ নিউজ

শেরপুরের স্থগিত আসন ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল এবং জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে তিনি বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, সর্বশেষ নির্বাচনে এমন অনিয়ম হয়েছে যা অতীতের বিভিন্ন বিতর্কিত নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। তিনি বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান।

একই সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ