নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে থাকা এক শিক্ষার্থীর প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
অনশনরত শিক্ষার্থী মুনেম, যিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল-এর কার্যনির্বাহী সদস্য। তিনি রাজু ভাস্কর্য-এর সামনে অবস্থান নিয়ে তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
তার দাবি, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদে ঘোষিত প্রতিশ্রুতিগুলো কার্যকর করতে হবে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অনশনরত মুনেমের প্রতি সংহতি প্রকাশ করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এবং এটি বিলম্বিত হলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা আরও সতর্ক করে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে।

