জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬ বিল পাস, সংসদে বিতর্ক

অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত ও দায় নির্ধারণে নতুন আইন; জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত আপত্তি তুলে ধরলেন বিরোধী এমপি

by Master Fatih
জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬ বিল পাসের সময় জাতীয় সংসদের অধিবেশনের দৃশ্য

নিউজ প্রতিবেদক । হুদহুদ নিউজ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটির উদ্দেশ্য হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ঘটনার দায় নির্ধারণের আইনি কাঠামো তৈরি করার কথা উল্লেখ করা হয়েছে।

তবে বিলটি নিয়ে আপত্তি জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রস্তাবিত আইনে ‘কমিশন’ বলতে জাতীয় মানবাধিকার কমিশন-কে বোঝানো হয়েছে, যা নিয়ে তার আপত্তি রয়েছে।

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিলে ‘বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার’-এর সংজ্ঞা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিরোধ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত সহিংস ঘটনাকে একসাথে বিবেচনার ঝুঁকি রয়েছে। এতে গণতান্ত্রিক আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, আপত্তি সত্ত্বেও কণ্ঠভোটে বিলটি পাস হয়। সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

banner

এ জাতীয় আরো সংবাদ