আটকেপড়া ৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দিলো ইরান

by AMIRUL ISLAM

হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি এ তথ্য জানিয়েছেন। ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

জলিল রহিমি বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

এসময়ে ইরান ও বাংলাদেশ একে অপরের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ