ডেস্ক রিপোর্ট | হুদহুদ নিউজ:
ঈদের পরবর্তী সময়ে দৌলতদিয়ায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
আজ (২৬ মার্চ ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ শোকবার্তায় বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আমাদেরই ভাই-বোন। ঈদের আনন্দের রেশ না কাটতেই এমন শোকাবহ ঘটনা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে।”
নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, “প্রিয়জন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন শোকাহত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।” পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত যাত্রীচাপ, সড়কে বিশৃঙ্খলা ও অসচেতনতার কারণে এ ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পায়। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
শেষে তারা মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন—তিনি যেন নিহতদের সকল গুনাহ মাফ করে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। আমীন।
দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনা: নিহতদের জন্য খেলাফত যুব মজলিসের শোক প্রকাশ
ঈদের পরপরই দুর্ঘটনায় জাতি স্তব্ধ; নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা
৫৫
